ভারতের রাজনীতিতে সব সময় সর্বত্র হিন্দু সম্প্রদায়দেরকে নিয়ে বিভৎসো রাজনীতি হয়ে এসেছে। নিজেদের ক্ষমতা দখলের জন্য আমাদেরকে সব সময় সব দলই কোন না কোন ভাবে বিভাজন করে রেখেছে। হিন্দু সমাজকে তারা পুঙ্গ করে রেখে নিজেদের সত্ত্বা ভোগে মোসগুল হয়ে আছে। তাতে দেশ, জাতি ও আমাদের ব্যক্তিগত কার কী ক্ষতি হলো তা দেখার তাদের চোখ , ইচ্ছা ও হৃদয় নেই আছে শুধু কুট কৌশল। সমাজেরও কিছু বুদ্ধি জীবি ও ধ্বনী ব্যক্তিও সেই সুরে সুর মিলিয়ে জীবন অতি বাহিত করে চলছে।
সমাজে আমরা সবাই একই সাথে সুন্দর ভাবে যুগ যুগ ধরে সুন্দর ভাবে বসবাস করে আসছি। কিন্তুেএই রাজনীতি অর্থাৎ ভোটের জন্য তারা কৃত্তিম ভেদ ভাব তৈরী করে। একে অপরের সাথে মুখোমুখি করে লাগিয়ে দেয় যাতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যারা অনেক দিন ধরে এক সাথে বাস করে আসছিল তারা একে অপরের শত্রু হয়ে গেল। যুগ যুগ ধরে চলে আসা সম্পর্ক কুট রাজনীতির কারণে ধ্বংস হয়ে গেল।
একই ভাবে আমাদের ধর্ম টাকেও সমাপ্ত করে ফেলছ। তারা ক্ষমতা দখলের জন্য নিজেদের ইচ্ছা মতো ধর্মর সজ্ঞা তৈরী করছে। ধর্ম টাকে নতুন ভাবে উপস্থাপন করছে। ধর্মীয় যাজকে তাদের মতো করে কথা বলতে বলছেন। আর তা না করলেই তার বিরুদ্ধে যত মিথ্যা অভিযোগ করা যায় তা ছাড়ছে না। তাতে সেই সজ্জনের জীবন গেলেও তাতে সেই ক্ষমতা লোভীদের কিছু আসে যায় না।
আমাদেরকে এ সব বিষয় উপলব্ধি করতে হবে। নিজেদের ঐক্য ধরে রাখতে সমাজ ও ধর্ম কে যোজন যোজন মাইল দুরত্ব সৃষ্টি করতে হবে। নিজেদের কল্যাণ ও সমাজের সকলের কল্যাণ বিষয়ে সচেতন হতে হবে।
